ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
গণবার্তা

স্ক্রাবারে মলের সমান জীবাণু, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

স্ক্রাবারে মলের সমান জীবাণু, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রান্নাঘরের সবচেয়ে নোংরা জিনিসটি কী? অনেকেই হয়তো ভাববেন সিঙ্ক, ডাস্টবিন বা ড্রেন। কিন্তু বিজ্ঞানীদের মতে, সবচেয়ে বেশি জীবাণুর আশ্রয়স্থল হতে পারে বাসন মাজার স্ক্রাবার। গবেষণায় দেখা গেছে, রান্নাঘরে ব্যবহৃত একটি স্ক্রাবারের প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় ৫৪ বিলিয়ন পর্যন্ত ব্যাকটেরিয়া থাকতে পারে। এই সংখ্যা মানুষের মলের একটি নমুনায় থাকা ব্যাকটেরিয়ার পরিমাণের সমান।

স্ক্রাবারে এত জীবাণু থাকার প্রধান কারণ এর গঠন ও ব্যবহার। এটি প্রায় সব সময়ই ভেজা থাকে, ভেতরে থাকে অসংখ্য ছোট ছোট ছিদ্র। বাসন ধোয়ার সময় খাবারের ক্ষুদ্র কণাও সেখানে আটকে যায়। আর্দ্রতা ও খাবারের অবশিষ্টাংশ মিলিয়ে ব্যাকটেরিয়া বংশবিস্তারের জন্য এটি আদর্শ পরিবেশে পরিণত হয়।

তবে, গবেষণায় দেখা গেছে, স্ক্রাবারে থাকা বেশিরভাগ ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়। এগুলো মূলত দুর্গন্ধ তৈরি করে। কিন্তু সমস্যা শুরু হয়, যখন কাঁচা মাংসের রস থেকে স্যালমোনেলা বা অন্য ক্ষতিকর জীবাণু স্ক্রাবারে চলে আসে। তখন সেসব জীবাণু দ্রুত বংশবিস্তার করে এবং বাসন, রান্নাঘরের টেবিল কিংবা অন্যান্য পৃষ্ঠে ছড়িয়ে পড়তে পারে।

এর ফলে ডায়রিয়া, বমি বা বমি বমি ভাব, তীব্র পেটব্যথা বা পেট মোচড়ানো, শরীর দুর্বল হয়ে যাওয়া এবং পানিশূন্যতার মতো নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

কীভাবে ঝুঁকি কমাবেন?

স্ক্রাবার ব্যবহারের পর ভালোভাবে চিপে পানি বের করে ফেলুন। এরপর এমন স্থানে রাখুন, যেখানে দ্রুত শুকিয়ে যেতে পারে। কারণ শুকনো পরিবেশে অনেক ব্যাকটেরিয়াই দীর্ঘ সময় টিকে থাকতে পারে না।

সম্ভব হলে স্পঞ্জের পরিবর্তে বাসন মাজার ব্রাশ ব্যবহার করতে পারেন। গবেষণায় দেখা গেছে, ব্রাশ দ্রুত শুকিয়ে যায় বলে সেখানে তুলনামূলক কম ব্যাকটেরিয়া জন্মায়।

স্ক্রাবার ফুটন্ত পানিতে কিছুক্ষণ রেখে বা জীবাণুনাশক দ্রবণে ভিজিয়েও অনেক ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়। তবে সব জীবাণু এভাবে নষ্ট হয় না। বিশেষ করে যেসব ব্যাকটেরিয়া নিজেদের চারপাশে সুরক্ষামূলক বায়োফিল্ম তৈরি করে, সেগুলো টিকে যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাস্থ্যবিধি বজায় রাখতে বাসন মাজার স্ক্রাবার প্রতি সপ্তাহে একবার বদলে ফেলা সবচেয়ে ভালো। কারণ যতই পরিষ্কার করা হোক না কেন, দীর্ঘদিন ব্যবহৃত স্ক্রাবার থেকে সব ধরনের ব্যাকটেরিয়া পুরোপুরি দূর করা কঠিন।

সূত্র: বিবিসি

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


স্ক্রাবারে মলের সমান জীবাণু, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
রান্নাঘরের সবচেয়ে নোংরা জিনিসটি কী? অনেকেই হয়তো ভাববেন সিঙ্ক, ডাস্টবিন বা ড্রেন। কিন্তু বিজ্ঞানীদের মতে, সবচেয়ে বেশি জীবাণুর আশ্রয়স্থল হতে পারে বাসন মাজার স্ক্রাবার। গবেষণায় দেখা গেছে, রান্নাঘরে ব্যবহৃত একটি স্ক্রাবারের প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় ৫৪ বিলিয়ন পর্যন্ত ব্যাকটেরিয়া থাকতে পারে। এই সংখ্যা মানুষের মলের একটি নমুনায় থাকা ব্যাকটেরিয়ার পরিমাণের সমান।স্ক্রাবারে এত জীবাণু থাকার প্রধান কারণ এর গঠন ও ব্যবহার। এটি প্রায় সব সময়ই ভেজা থাকে, ভেতরে থাকে অসংখ্য ছোট ছোট ছিদ্র। বাসন ধোয়ার সময় খাবারের ক্ষুদ্র কণাও সেখানে আটকে যায়। আর্দ্রতা ও খাবারের অবশিষ্টাংশ মিলিয়ে ব্যাকটেরিয়া বংশবিস্তারের জন্য এটি আদর্শ পরিবেশে পরিণত হয়।তবে, গবেষণায় দেখা গেছে, স্ক্রাবারে থাকা বেশিরভাগ ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়। এগুলো মূলত দুর্গন্ধ তৈরি করে। কিন্তু সমস্যা শুরু হয়, যখন কাঁচা মাংসের রস থেকে স্যালমোনেলা বা অন্য ক্ষতিকর জীবাণু স্ক্রাবারে চলে আসে। তখন সেসব জীবাণু দ্রুত বংশবিস্তার করে এবং বাসন, রান্নাঘরের টেবিল কিংবা অন্যান্য পৃষ্ঠে ছড়িয়ে পড়তে পারে।এর ফলে ডায়রিয়া, বমি বা বমি বমি ভাব, তীব্র পেটব্যথা বা পেট মোচড়ানো, শরীর দুর্বল হয়ে যাওয়া এবং পানিশূন্যতার মতো নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।কীভাবে ঝুঁকি কমাবেন?স্ক্রাবার ব্যবহারের পর ভালোভাবে চিপে পানি বের করে ফেলুন। এরপর এমন স্থানে রাখুন, যেখানে দ্রুত শুকিয়ে যেতে পারে। কারণ শুকনো পরিবেশে অনেক ব্যাকটেরিয়াই দীর্ঘ সময় টিকে থাকতে পারে না।সম্ভব হলে স্পঞ্জের পরিবর্তে বাসন মাজার ব্রাশ ব্যবহার করতে পারেন। গবেষণায় দেখা গেছে, ব্রাশ দ্রুত শুকিয়ে যায় বলে সেখানে তুলনামূলক কম ব্যাকটেরিয়া জন্মায়।স্ক্রাবার ফুটন্ত পানিতে কিছুক্ষণ রেখে বা জীবাণুনাশক দ্রবণে ভিজিয়েও অনেক ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়। তবে সব জীবাণু এভাবে নষ্ট হয় না। বিশেষ করে যেসব ব্যাকটেরিয়া নিজেদের চারপাশে সুরক্ষামূলক বায়োফিল্ম তৈরি করে, সেগুলো টিকে যেতে পারে।বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাস্থ্যবিধি বজায় রাখতে বাসন মাজার স্ক্রাবার প্রতি সপ্তাহে একবার বদলে ফেলা সবচেয়ে ভালো। কারণ যতই পরিষ্কার করা হোক না কেন, দীর্ঘদিন ব্যবহৃত স্ক্রাবার থেকে সব ধরনের ব্যাকটেরিয়া পুরোপুরি দূর করা কঠিন।সূত্র: বিবিসি

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা