ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
গণবার্তা

জামায়াতে ইসলামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত, ১১ দলীয় ঐক্যের বৈঠক কাল

জামায়াতে ইসলামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত, ১১ দলীয় ঐক্যের বৈঠক কাল

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের এক বার্তায় জানানো হয়, বৈঠকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করবে। এই লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি ওই বৈঠকে চূড়ান্ত করা হবে।

বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলটির এই সিদ্ধান্তের পটভূমি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে জানা যায়, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার পতনের পর থেকে জামায়াতে ইসলামী রাজনৈতিক অঙ্গনে পুনরুত্থানের সুযোগ পায়। ২০২৫ সালে আদালত দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে তারা দ্রুত সংগঠিত হতে শুরু করে।

সম্প্রতি ডা. শফিকুর রহমান ২০২৬-২৮ মেয়াদের জন্য দলটির আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। জামায়াতের এই সক্রিয়তা ও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক ২০২৪-এর আন্দোলন-পরবর্তী রাজনৈতিক শূন্যতা পূরণের চেষ্টা হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬


জামায়াতে ইসলামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত, ১১ দলীয় ঐক্যের বৈঠক কাল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দলের এক বার্তায় জানানো হয়, বৈঠকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করবে। এই লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি ওই বৈঠকে চূড়ান্ত করা হবে।বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।দলটির এই সিদ্ধান্তের পটভূমি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে জানা যায়, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার পতনের পর থেকে জামায়াতে ইসলামী রাজনৈতিক অঙ্গনে পুনরুত্থানের সুযোগ পায়। ২০২৫ সালে আদালত দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে তারা দ্রুত সংগঠিত হতে শুরু করে।সম্প্রতি ডা. শফিকুর রহমান ২০২৬-২৮ মেয়াদের জন্য দলটির আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। জামায়াতের এই সক্রিয়তা ও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক ২০২৪-এর আন্দোলন-পরবর্তী রাজনৈতিক শূন্যতা পূরণের চেষ্টা হিসেবে দেখছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা