ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর চূড়ান্ত সুপারিশ

সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর চূড়ান্ত সুপারিশ

সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। দুই ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এই নতুন বেতনকাঠামোর প্রতিবেদনে সচিব কমিটির সকল সদস্য ইতোমধ্যে স্বাক্ষর করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেল’ সংক্রান্ত এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন এই বেতনকাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর একই কাঠামোতে বেতন পাওয়ায় এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়নের কৌশল হিসেবে প্রথম বছর বর্ধিত মূল বেতন এবং দ্বিতীয় বছর থেকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।

নবম জাতীয় বেতন কমিশনের প্রেক্ষাপট পর্যালোচনায় দেখা যায়, অষ্টম বেতন স্কেলের প্রায় এক যুগ পর ২০২৫ সালের জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের মূল সুপারিশে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবনা অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়।

নতুন এই বেতনকাঠামো চূড়ান্ত করার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি কাজ সম্পন্ন করেছে। এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য ও আর্থিক সংকটের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত কার্যকরে সরকার ইতিমধ্যে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হয়ে নতুন বেতনকাঠামো কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর চূড়ান্ত সুপারিশ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image
সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। দুই ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এই নতুন বেতনকাঠামোর প্রতিবেদনে সচিব কমিটির সকল সদস্য ইতোমধ্যে স্বাক্ষর করেছেন।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেল’ সংক্রান্ত এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন এই বেতনকাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর একই কাঠামোতে বেতন পাওয়ায় এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়নের কৌশল হিসেবে প্রথম বছর বর্ধিত মূল বেতন এবং দ্বিতীয় বছর থেকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।নবম জাতীয় বেতন কমিশনের প্রেক্ষাপট পর্যালোচনায় দেখা যায়, অষ্টম বেতন স্কেলের প্রায় এক যুগ পর ২০২৫ সালের জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের মূল সুপারিশে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবনা অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়।নতুন এই বেতনকাঠামো চূড়ান্ত করার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি কাজ সম্পন্ন করেছে। এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য ও আর্থিক সংকটের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত কার্যকরে সরকার ইতিমধ্যে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হয়ে নতুন বেতনকাঠামো কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা