ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
গণবার্তা

শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি নির্বাচন শেষে জাতীয় সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় এই ভোটগ্রহণ শেষ হয়।

মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদানে বিরত থাকেন ছয় সংসদ সদস্য।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলো। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শপথের পর নতুন রাষ্ট্রপতি দেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তাঁর ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি নির্বাচন শেষে জাতীয় সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় এই ভোটগ্রহণ শেষ হয়।মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদানে বিরত থাকেন ছয় সংসদ সদস্য।দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলো। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শপথের পর নতুন রাষ্ট্রপতি দেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তাঁর ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা