ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
গণবার্তা

বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা ২৬ হাজার কোটি টাকা, কর্মীদের ৬ গুণ বোনাস

বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা ২৬ হাজার কোটি টাকা, কর্মীদের ৬ গুণ বোনাস

ঐতিহাসিক আর্থিক সাফল্যের দেখা মিলল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে। বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের অর্থবছরের তুলনায় কয়েক হাজার কোটি টাকা বেশি মুনাফা অর্জনের এই রেকর্ড গড়ায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়।

জানা গেছে, মুনাফার পুরো টাকা সরকারকে দেয় বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা পেয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারের হিসাবে জমা দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। এর ফলে সব কর্মী মূল বেতনের ছয় গুণ বোনাস পাবেন। এর আগের বছরেও সমপরিমাণ বোনাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের।

জানা যায়, অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙা ছিল। রাজস্ব আয় কম হওয়ায় সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বেশি টাকা ধার করেছে। আবার ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি টাকা ধার করেছে। ফলে বেশি সুদ আয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংক কম মুনাফা করে। আর অর্থনীতিতে মন্দা থাকলে কেন্দ্রীয় ব্যাংক বেশি মুনাফা করে। এমনটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোরও পরিস্থিতি একই রকম।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। সূত্র আরও জানায়, আগামী কয়েকদিনের মধ্যে কর্মীদের ব্যাংক হিসাবে এই বোনাসের অর্থ জমা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এই রেকর্ড মুনাফা ও কর্মীদের বোনাস আর্থিক খাতে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : বাংলাদেশ ব্যাংক

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা ২৬ হাজার কোটি টাকা, কর্মীদের ৬ গুণ বোনাস

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
ঐতিহাসিক আর্থিক সাফল্যের দেখা মিলল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে। বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের অর্থবছরের তুলনায় কয়েক হাজার কোটি টাকা বেশি মুনাফা অর্জনের এই রেকর্ড গড়ায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়।জানা গেছে, মুনাফার পুরো টাকা সরকারকে দেয় বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা পেয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারের হিসাবে জমা দেওয়া হবে।কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। এর ফলে সব কর্মী মূল বেতনের ছয় গুণ বোনাস পাবেন। এর আগের বছরেও সমপরিমাণ বোনাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের।জানা যায়, অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙা ছিল। রাজস্ব আয় কম হওয়ায় সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বেশি টাকা ধার করেছে। আবার ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি টাকা ধার করেছে। ফলে বেশি সুদ আয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে।ব্যাংক কর্মকর্তারা বলছেন, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংক কম মুনাফা করে। আর অর্থনীতিতে মন্দা থাকলে কেন্দ্রীয় ব্যাংক বেশি মুনাফা করে। এমনটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোরও পরিস্থিতি একই রকম।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। সূত্র আরও জানায়, আগামী কয়েকদিনের মধ্যে কর্মীদের ব্যাংক হিসাবে এই বোনাসের অর্থ জমা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এই রেকর্ড মুনাফা ও কর্মীদের বোনাস আর্থিক খাতে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা