ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
গণবার্তা

দুদকের নতুন মহাপরিচালক মো. নাজমুল আলম

দুদকের নতুন মহাপরিচালক মো. নাজমুল আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম।

রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, দুদকে মহাপরিচালক পদটি কমিশনের গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। এই পদে নিয়োগ পাওয়ার আগে মো. নাজমুল আলম ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পূর্ববর্তী মহাপরিচালক দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন। নতুন মহাপরিচালকের মাধ্যমে দুদকের কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


দুদকের নতুন মহাপরিচালক মো. নাজমুল আলম

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম।রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।উল্লেখ্য, দুদকে মহাপরিচালক পদটি কমিশনের গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। এই পদে নিয়োগ পাওয়ার আগে মো. নাজমুল আলম ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পূর্ববর্তী মহাপরিচালক দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন। নতুন মহাপরিচালকের মাধ্যমে দুদকের কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা