ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
গণবার্তা

ভারতের অনুমোদন: শিলিগুড়ি করিডোরে ২ হাজার ৭৭ কোটি রুপির উন্নয়ন প্রকল্প

ভারতের অনুমোদন: শিলিগুড়ি করিডোরে ২ হাজার ৭৭ কোটি রুপির উন্নয়ন প্রকল্প

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্ত সংলগ্ন মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ির ঘোষণার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দার্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশে এ চার লেনের কাজ বাস্তবায়িত হবে। নিতিন গডকড়ি জানান, এই প্রকল্পে তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার (আরওবি), পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস ও দুই পাশে সার্ভিস রোড তৈরি করা হবে।

প্রকল্পটি নেপাল সীমান্তের কাছে অবস্থিত গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে মিলবে। বিমানবন্দরটিতে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী সামলানোর উপযোগী একটি নতুন গ্রিন টার্মিনাল ভবন ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে।

নিতিন গডকড়ি জানান, শিলিগুড়ি করিডোরে অবস্থান হওয়ায় এ প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ করবে। এটি বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমাবে এবং চা ও কৃষি পণ্য পরিবহনে গতি আনবে।

দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ২ (এএইচ২)-এর অংশ হয়ে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ীকে যুক্তকারী ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে শক্তিশালী করবে।

ভারতের কৌশলগত লাইফলাইনখ্যাত এই শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেকের নিরাপত্তায় একটি ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও করছে দেশটির সরকার।

উল্লেখ্য, প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলপথ। এর কারণে এটি ভারতের সামরিক ও অর্থনৈতিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই করিডোরের নিরাপত্তা ও উন্নয়নে ভারতের এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা।

বিষয় : প্রতিরক্ষা

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


ভারতের অনুমোদন: শিলিগুড়ি করিডোরে ২ হাজার ৭৭ কোটি রুপির উন্নয়ন প্রকল্প

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্ত সংলগ্ন মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ির ঘোষণার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।দার্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশে এ চার লেনের কাজ বাস্তবায়িত হবে। নিতিন গডকড়ি জানান, এই প্রকল্পে তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার (আরওবি), পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস ও দুই পাশে সার্ভিস রোড তৈরি করা হবে।প্রকল্পটি নেপাল সীমান্তের কাছে অবস্থিত গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে মিলবে। বিমানবন্দরটিতে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী সামলানোর উপযোগী একটি নতুন গ্রিন টার্মিনাল ভবন ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে।নিতিন গডকড়ি জানান, শিলিগুড়ি করিডোরে অবস্থান হওয়ায় এ প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ করবে। এটি বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমাবে এবং চা ও কৃষি পণ্য পরিবহনে গতি আনবে।দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ২ (এএইচ২)-এর অংশ হয়ে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ীকে যুক্তকারী ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে শক্তিশালী করবে।ভারতের কৌশলগত লাইফলাইনখ্যাত এই শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেকের নিরাপত্তায় একটি ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও করছে দেশটির সরকার।উল্লেখ্য, প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলপথ। এর কারণে এটি ভারতের সামরিক ও অর্থনৈতিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই করিডোরের নিরাপত্তা ও উন্নয়নে ভারতের এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা