ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
গণবার্তা

সংসদে দুই দফা ওয়াকআউট বিরোধী দলের, মুখে কালো কাপড় বেঁধে বের হলেন নেতারা

সংসদে দুই দফা ওয়াকআউট বিরোধী দলের, মুখে কালো কাপড় বেঁধে বের হলেন নেতারা

জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। রোববার (৬ সেপ্টেম্বর) অধিবেশন চলাকালে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে বিরোধীদলের কয়েকজন সদস্যের মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়।

এদিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় প্রথম দফায় ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা। কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন। এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে দ্বিতীয়বারের মতো অধিবেশন থেকে বেরিয়ে যান তারা। এ সময় বিলটির আলোচনায় অংশ নেননি বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে। এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘যেহেতু বিলটি দুর্বল আকারে আনা হয়েছে, সেহেতু মানবাধিকার কমিশন আইনের আলোচনায় আমরা অংশগ্রহণ করছি না। আমরা এখন ওয়াকআউট করছি।’

এরপর বিরোধীদলের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তাদের কয়েকজনের মুখে কালো কাপড় বাঁধা দেখা যায়।

প্রথম ওয়াকআউটের সময় তারা ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’-এর বিরোধিতা করেছিলেন। ওই বিলে সম্পত্তি দান করলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ভোগের অধিকার সংরক্ষণের বিধান রাখা হয়েছে, যা জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন কোরআন-সুন্নাহর পরিপন্থি বলে অভিহিত করেছিলেন। এরপর মানবাধিকার কমিশন বিলকে ‘দুর্বল’ বলে অভিহিত করে দ্বিতীয় দফা ওয়াকআউট করেন তারা। সংসদের বাইরে মুখে কালো কাপড় বেঁধে বের হওয়ার ঘটনা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


সংসদে দুই দফা ওয়াকআউট বিরোধী দলের, মুখে কালো কাপড় বেঁধে বের হলেন নেতারা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। রোববার (৬ সেপ্টেম্বর) অধিবেশন চলাকালে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে বিরোধীদলের কয়েকজন সদস্যের মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়।এদিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় প্রথম দফায় ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা। কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন। এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে দ্বিতীয়বারের মতো অধিবেশন থেকে বেরিয়ে যান তারা। এ সময় বিলটির আলোচনায় অংশ নেননি বিরোধীদলীয় সংসদ সদস্যরা।ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে। এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।তিনি বলেন, ‘যেহেতু বিলটি দুর্বল আকারে আনা হয়েছে, সেহেতু মানবাধিকার কমিশন আইনের আলোচনায় আমরা অংশগ্রহণ করছি না। আমরা এখন ওয়াকআউট করছি।’এরপর বিরোধীদলের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তাদের কয়েকজনের মুখে কালো কাপড় বাঁধা দেখা যায়।প্রথম ওয়াকআউটের সময় তারা ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’-এর বিরোধিতা করেছিলেন। ওই বিলে সম্পত্তি দান করলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ভোগের অধিকার সংরক্ষণের বিধান রাখা হয়েছে, যা জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন কোরআন-সুন্নাহর পরিপন্থি বলে অভিহিত করেছিলেন। এরপর মানবাধিকার কমিশন বিলকে ‘দুর্বল’ বলে অভিহিত করে দ্বিতীয় দফা ওয়াকআউট করেন তারা। সংসদের বাইরে মুখে কালো কাপড় বেঁধে বের হওয়ার ঘটনা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা