ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
গণবার্তা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ

আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এতে আওয়ামী লীগ, এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের আল আমিন ১ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন। রিটে ২০২৫ সালের ১২ মের ওই প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়। রুলে হলে তা বিচারাধীন অবস্থায় ১২ মের প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী নূরনবী বুলবুল ও মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ সাংবাদিকদের বলেন, রিট আবেদনটি যথাযথভাবে হয়নি উল্লেখ করে তা না উপস্থাপন করার কথা জানায় রিট আবেদনকারীপক্ষ। এরপর রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রথমে কয়েকটি রিট দায়ের করা হয়েছিল। আদালত সেগুলোও খারিজ করে দিয়েছিলেন বলে জানা গেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রজ্ঞাপনের বিরুদ্ধে আপিল করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এতে আওয়ামী লীগ, এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের আল আমিন ১ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন। রিটে ২০২৫ সালের ১২ মের ওই প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়। রুলে হলে তা বিচারাধীন অবস্থায় ১২ মের প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়।আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী নূরনবী বুলবুল ও মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ সাংবাদিকদের বলেন, রিট আবেদনটি যথাযথভাবে হয়নি উল্লেখ করে তা না উপস্থাপন করার কথা জানায় রিট আবেদনকারীপক্ষ। এরপর রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রথমে কয়েকটি রিট দায়ের করা হয়েছিল। আদালত সেগুলোও খারিজ করে দিয়েছিলেন বলে জানা গেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রজ্ঞাপনের বিরুদ্ধে আপিল করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা