ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
গণবার্তা

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটায় উপজেলার মশাখালী ও কাওরাইদের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ দাঁড়িয়ে আছে এবং দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর দাঁড়িয়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রেনটি গফরগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া পাঁচটায় গোলাবাড়ি এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

বগি উদ্ধার করে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওসি মো. আকতার হোসেন।

এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বিকল্প পথে বাসে যাতায়াত করছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটায় উপজেলার মশাখালী ও কাওরাইদের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ দাঁড়িয়ে আছে এবং দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর দাঁড়িয়ে আছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রেনটি গফরগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া পাঁচটায় গোলাবাড়ি এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।বগি উদ্ধার করে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওসি মো. আকতার হোসেন।এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বিকল্প পথে বাসে যাতায়াত করছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা