ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
গণবার্তা

দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে চেয়ে সৌদিকে ঢাকার চিঠি

দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে চেয়ে সৌদিকে ঢাকার চিঠি

ঢাকা: মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, তা জানানো হয়নি বাংলাদেশ মিশনকে। গণমাধ্যমে খবর আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এই চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা।

জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তা বলেন, গণমাধ্যমে যে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচার চলা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানানো হয়নি।

উল্লেখ্য, মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য দিয়েছে সৌদির গণমাধ্যম।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে চেয়ে সৌদিকে ঢাকার চিঠি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
ঢাকা: মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, তা জানানো হয়নি বাংলাদেশ মিশনকে। গণমাধ্যমে খবর আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এই চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা।জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তা বলেন, গণমাধ্যমে যে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচার চলা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানানো হয়নি।উল্লেখ্য, মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য দিয়েছে সৌদির গণমাধ্যম।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা