গণবার্তা

কৃষি ও প্রকৃতি

ঈদের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

পবিত্র ঈদুল ফিতরের দিন (শনিবার, ২১ মার্চ) দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল ঢাকা বিভাগে। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরিচায়, ৫৮ মিলিমিটার। ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।তাপমাত্রার দিক থেকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত দু-একদিন ধরে সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে ও কালবৈশাখী ঝড় হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

ঈদের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা