ঢাকা    বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
গণবার্তা

ভালোবাসার বিয়ে, কিন্তু স্থায়ী হলো না—ভাঙছে তাহসানের সংসার

ভালোবাসার বিয়ে, কিন্তু স্থায়ী হলো না—ভাঙছে তাহসানের সংসার

ফের সংসার ভাঙনের পথে হাঁটছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। স্ত্রী ও রূপ বিশেষজ্ঞ রোজা আহমেদের সঙ্গে কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তিনি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

গত বছরের শুরুতে হঠাৎ বিয়ের খবরে আলোচনায় এসেছিলেন তাহসান খান। রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করলেও বিয়ের এক বছরের মাথায় এসে সেই সংসার ভাঙনের মুখে পড়েছে। জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

এ বিষয়ে মানবজমিনকে তাহসান খান বলেন,
“সত্যি বলতে ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাইনি জনসম্মুখে। তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু গুজব ছড়িয়েছে, সে কারণেই বলতে হচ্ছে। আমরা একসঙ্গে থাকছি না। বিস্তারিত হয়তো পরবর্তীতে জানাবো।”

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। প্রথম বিচ্ছেদের পর দীর্ঘদিন একা থাকার পর নতুন করে রোজা আহমেদকে বিয়ে করে ঘরে তুলে নিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্কও এবার ভাঙনের পথে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬


ভালোবাসার বিয়ে, কিন্তু স্থায়ী হলো না—ভাঙছে তাহসানের সংসার

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
ফের সংসার ভাঙনের পথে হাঁটছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। স্ত্রী ও রূপ বিশেষজ্ঞ রোজা আহমেদের সঙ্গে কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তিনি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।গত বছরের শুরুতে হঠাৎ বিয়ের খবরে আলোচনায় এসেছিলেন তাহসান খান। রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করলেও বিয়ের এক বছরের মাথায় এসে সেই সংসার ভাঙনের মুখে পড়েছে। জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের সম্পর্কে টানাপড়েন শুরু হয়।এ বিষয়ে মানবজমিনকে তাহসান খান বলেন, “সত্যি বলতে ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাইনি জনসম্মুখে। তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু গুজব ছড়িয়েছে, সে কারণেই বলতে হচ্ছে। আমরা একসঙ্গে থাকছি না। বিস্তারিত হয়তো পরবর্তীতে জানাবো।”উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। প্রথম বিচ্ছেদের পর দীর্ঘদিন একা থাকার পর নতুন করে রোজা আহমেদকে বিয়ে করে ঘরে তুলে নিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্কও এবার ভাঙনের পথে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা