ঢাকা    রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
গণবার্তা

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

এর আগে দুদকের পক্ষে উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে আবেদন করে জানান, মোহাম্মদ সাইফুল আলম, তাঁর পরিবারের সদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট সত্তাগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানে প্রাথমিকভাবে দেখা গেছে—মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। এসব অর্থ ব্যবহার করে তিনি নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

দুদক আরও জানায়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে—সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন। তদন্ত চলাকালীন সময়ে যদি এসব সম্পদ স্থানান্তর হয়ে যায়, তাহলে ভবিষ্যতে অর্থ উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

এ অবস্থায় রাষ্ট্রের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট স্থাবর সম্পদ ক্রোক বা জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত দুদকের আবেদনের যুক্তি বিবেচনায় নিয়ে জমিগুলো জব্দের আদেশ দেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬


এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি জব্দের আদেশ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।রোববার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।এর আগে দুদকের পক্ষে উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে আবেদন করে জানান, মোহাম্মদ সাইফুল আলম, তাঁর পরিবারের সদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট সত্তাগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানে প্রাথমিকভাবে দেখা গেছে—মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। এসব অর্থ ব্যবহার করে তিনি নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।দুদক আরও জানায়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে—সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন। তদন্ত চলাকালীন সময়ে যদি এসব সম্পদ স্থানান্তর হয়ে যায়, তাহলে ভবিষ্যতে অর্থ উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় রাষ্ট্রের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট স্থাবর সম্পদ ক্রোক বা জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত দুদকের আবেদনের যুক্তি বিবেচনায় নিয়ে জমিগুলো জব্দের আদেশ দেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা