ঢাকা    রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
গণবার্তা

নেত্রকোনায় বিলুপ্তপ্রায় গন্ধবকুল উদ্ধার

নেত্রকোনায় বিলুপ্তপ্রায় গন্ধবকুল উদ্ধার

নেত্রকোনার সদর উপজেলার সতরশ্রী বাজার এলাকা থেকে একটি আহত গন্ধবকুল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে প্রাণীটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে গন্ধবকুলটিকে উদ্ধার করে জেলা বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গন্ধবকুলটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট এবং উচ্চতা দেড় ফুট। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় প্রথমে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। কেউ কেউ একে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।

রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে প্রাণীটির চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের বেলায় রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় গন্ধবকুলটি আহত হয়ে থাকতে পারে।

নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী জানান, গন্ধবকুলটির মাথায় আঘাত রয়েছে এবং বর্তমানে চিকিৎসা চলছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে প্রাণীটিকে তার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, গন্ধবকুল একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী, যা সাধারণত লোকচক্ষুর আড়ালেই বসবাস করে। এ ধরনের প্রাণী উদ্ধার ও চিকিৎসা জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬


নেত্রকোনায় বিলুপ্তপ্রায় গন্ধবকুল উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image
নেত্রকোনার সদর উপজেলার সতরশ্রী বাজার এলাকা থেকে একটি আহত গন্ধবকুল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে প্রাণীটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।খবর পেয়ে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে গন্ধবকুলটিকে উদ্ধার করে জেলা বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গন্ধবকুলটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট এবং উচ্চতা দেড় ফুট। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় প্রথমে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। কেউ কেউ একে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে প্রাণীটির চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের বেলায় রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় গন্ধবকুলটি আহত হয়ে থাকতে পারে।নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী জানান, গন্ধবকুলটির মাথায় আঘাত রয়েছে এবং বর্তমানে চিকিৎসা চলছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে প্রাণীটিকে তার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, গন্ধবকুল একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী, যা সাধারণত লোকচক্ষুর আড়ালেই বসবাস করে। এ ধরনের প্রাণী উদ্ধার ও চিকিৎসা জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা