গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

নির্বাচিত সরকারই মানুষের সমস্যা সমাধান করতে পারে: তারেক রহমান

নির্বাচিত সরকারই মানুষের সমস্যা সমাধান করতে পারে: তারেক রহমান

নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ জনগণের মৌলিক সমস্যাগুলোর সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত অর্থে মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম।

শুক্রবার ঢাকা-১৭ আসনের ভাসানটেক বিআরপি মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তন চায়। তারা সুশাসন প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষাব্যবস্থার প্রত্যাশা করে। কর্মসংস্থানের অভাবে বহু মানুষ বিদেশে গেলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে তারা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের যাত্রা শুরু করা জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধান সম্ভব।

বিএনপি ক্ষমতায় এলে সামাজিক সুরক্ষা জোরদারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠন করতে পারলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর আওতায় চার কোটি পরিবারে একজন নারীকে মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এজন্য তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, এই এলাকায় তিনি ছোট থেকে বড় হয়েছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে বস্তিবাসীদের পুনর্বাসনসহ এলাকার সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

ক্রীড়া খাতের উন্নয়নের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, খেলাধুলাকে এমনভাবে ঢেলে সাজানো হবে যাতে তরুণরা পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে এবং খেলাকে জীবিকার মাধ্যম হিসেবে নিতে পারে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য। শুধু জাতীয় সংসদ নয়, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি থাকতে হবে এবং সর্বত্র জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি নিরপেক্ষ গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীদের মঞ্চে ডেকে এনে এলাকার প্রয়োজনীয় উন্নয়ন বিষয়ে তাদের মতামত শোনেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের মঞ্চে না আসার নির্দেশ দেন।

সরজমিনে দেখা যায়, বিকেল থেকেই ভাসানটেক বিআরপি মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ছিল।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ভোটের মাধ্যমেই ঠিক হবে কে জনপ্রতিনিধি হবেন। তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপির রয়েছে এবং ‘সবার জন্য বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে দলটি দেশ পরিচালনার রূপরেখা তুলে ধরছে।

সমাবেশে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সোমবার, ১৬ মার্চ ২০২৬


নির্বাচিত সরকারই মানুষের সমস্যা সমাধান করতে পারে: তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image
নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ জনগণের মৌলিক সমস্যাগুলোর সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত অর্থে মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম।শুক্রবার ঢাকা-১৭ আসনের ভাসানটেক বিআরপি মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।তারেক রহমান বলেন, দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তন চায়। তারা সুশাসন প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষাব্যবস্থার প্রত্যাশা করে। কর্মসংস্থানের অভাবে বহু মানুষ বিদেশে গেলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে তারা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে তিনি জানান।তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের যাত্রা শুরু করা জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধান সম্ভব।বিএনপি ক্ষমতায় এলে সামাজিক সুরক্ষা জোরদারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠন করতে পারলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর আওতায় চার কোটি পরিবারে একজন নারীকে মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এজন্য তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, এই এলাকায় তিনি ছোট থেকে বড় হয়েছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে বস্তিবাসীদের পুনর্বাসনসহ এলাকার সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।ক্রীড়া খাতের উন্নয়নের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, খেলাধুলাকে এমনভাবে ঢেলে সাজানো হবে যাতে তরুণরা পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে এবং খেলাকে জীবিকার মাধ্যম হিসেবে নিতে পারে।তিনি বলেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য। শুধু জাতীয় সংসদ নয়, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি থাকতে হবে এবং সর্বত্র জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।বক্তব্যের একপর্যায়ে তিনি নিরপেক্ষ গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীদের মঞ্চে ডেকে এনে এলাকার প্রয়োজনীয় উন্নয়ন বিষয়ে তাদের মতামত শোনেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের মঞ্চে না আসার নির্দেশ দেন।সরজমিনে দেখা যায়, বিকেল থেকেই ভাসানটেক বিআরপি মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ছিল।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ভোটের মাধ্যমেই ঠিক হবে কে জনপ্রতিনিধি হবেন। তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপির রয়েছে এবং ‘সবার জন্য বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে দলটি দেশ পরিচালনার রূপরেখা তুলে ধরছে।সমাবেশে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা