গণবার্তা

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের পর বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বিশ্বাস করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে সক্ষম হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?”

তিনি আরও জানান, জামায়াত কত আসনে জয়ী হবে তা তিনি জানেন না। তবে যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, তিনি তাদের একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান।

বিএনপির সহযোগীরা জানিয়েছেন, এবারের নির্বাচনে তারা দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী। সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে ২৯২ আসনে, বাকিগুলো জোটের অন্যান্য দলকে দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থিতিশীলতার স্বার্থে জামায়াত বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। তবে তারেক রহমান স্পষ্ট করেছেন, বিএনপি এককভাবে সরকার গঠনের জন্য আত্মবিশ্বাসী।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যাদের প্রস্তাব দেশের জনগণের জন্য উপযুক্ত হবে, তাদের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। কোনো নির্দিষ্ট দেশের প্রতি আলাদা ঝোঁক থাকবে না।

শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে এবং স্বাগত জানায়, তাহলে যে কেউ রাজনীতি করার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬


জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের পর বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বিশ্বাস করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে সক্ষম হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?” তিনি আরও জানান, জামায়াত কত আসনে জয়ী হবে তা তিনি জানেন না। তবে যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, তিনি তাদের একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। বিএনপির সহযোগীরা জানিয়েছেন, এবারের নির্বাচনে তারা দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী। সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে ২৯২ আসনে, বাকিগুলো জোটের অন্যান্য দলকে দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থিতিশীলতার স্বার্থে জামায়াত বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। তবে তারেক রহমান স্পষ্ট করেছেন, বিএনপি এককভাবে সরকার গঠনের জন্য আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যাদের প্রস্তাব দেশের জনগণের জন্য উপযুক্ত হবে, তাদের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। কোনো নির্দিষ্ট দেশের প্রতি আলাদা ঝোঁক থাকবে না। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে এবং স্বাগত জানায়, তাহলে যে কেউ রাজনীতি করার সুযোগ পাবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা