গণবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ, ভোটাভুটির অপেক্ষায় দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ, ভোটাভুটির অপেক্ষায় দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় প্রার্থীদের নির্বাচনি প্রচারণার সময় শেষ হয়েছে।

শেষ মুহূর্তে প্রার্থীরা ও তাদের কর্মী-সমর্থকরা রাতভর গণসংযোগ করেছেন। কেউ ভোরের আলো ফোঁটার পরপরই প্রচারণায় নেমেছেন। তারা ভোটারদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেছেন। প্রার্থীরা জানিয়েছেন, শেষ সময়ের প্রতিটি মিনিটই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যেই ব্যালট পেপার পৌঁছে গেছে। এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন) এবং সর্বাধিক ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)।

এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন।

ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান বলে জানিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ, ভোটাভুটির অপেক্ষায় দেশ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় প্রার্থীদের নির্বাচনি প্রচারণার সময় শেষ হয়েছে।শেষ মুহূর্তে প্রার্থীরা ও তাদের কর্মী-সমর্থকরা রাতভর গণসংযোগ করেছেন। কেউ ভোরের আলো ফোঁটার পরপরই প্রচারণায় নেমেছেন। তারা ভোটারদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেছেন। প্রার্থীরা জানিয়েছেন, শেষ সময়ের প্রতিটি মিনিটই তাদের কাছে গুরুত্বপূর্ণ।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যেই ব্যালট পেপার পৌঁছে গেছে। এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন) এবং সর্বাধিক ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)।এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন।ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান বলে জানিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা