গণবার্তা

জয়-পরাজয় মেনে নেয়ার আহ্বান সিইসির

জয়-পরাজয় মেনে নেয়ার আহ্বান সিইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে জয়-পরাজয়কে সহজভাবে মেনে নেয়ার আহ্বান জানান।

ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।”

সিইসি উল্লেখ করেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, বরং একটি দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।

নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি জানান, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। তিনি সকলকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সিইসি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬


জয়-পরাজয় মেনে নেয়ার আহ্বান সিইসির

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে জয়-পরাজয়কে সহজভাবে মেনে নেয়ার আহ্বান জানান।ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।”সিইসি উল্লেখ করেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, বরং একটি দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি জানান, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। তিনি সকলকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।সিইসি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হবে।উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা