গণবার্তা

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেয়া হবে না: তারেক রহমান

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেয়া হবে না: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে ভোট নিয়ে বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেয়া হবে না। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি। পরে গুলশানে তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তারেক রহমান বলেন, “নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয় এবং বিতর্কহীন হয়, তাহলে কেন ফলাফল মেনে নেব না? সব দলই মেনে নেবে। তবে একটি শর্ত আছে—নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে—এ ধরনের বিষয় কোনোভাবেই মেনে নেয়া যাবে না।”
তিনি আরও বলেন, জনগণই দেশের মালিক। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা যত বাড়ে, ততই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এসব ঘটনার কারণে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে।
ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “ফল গণনা নিয়ে কেন দেরি হবে? দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করবো নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্ধারিত সময়সীমার মধ্যেই জনগণ ফলাফল দেখতে পাবে। ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬


ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেয়া হবে না: তারেক রহমান

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে ভোট নিয়ে বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেয়া হবে না। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি। পরে গুলশানে তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।তারেক রহমান বলেন, “নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয় এবং বিতর্কহীন হয়, তাহলে কেন ফলাফল মেনে নেব না? সব দলই মেনে নেবে। তবে একটি শর্ত আছে—নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে—এ ধরনের বিষয় কোনোভাবেই মেনে নেয়া যাবে না।”তিনি আরও বলেন, জনগণই দেশের মালিক। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা যত বাড়ে, ততই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এসব ঘটনার কারণে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে।ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “ফল গণনা নিয়ে কেন দেরি হবে? দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করবো নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবে।”তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্ধারিত সময়সীমার মধ্যেই জনগণ ফলাফল দেখতে পাবে। ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা