গণবার্তা

বিএনপি ২০ বছর পর সরকার গঠন করবে

বিএনপির ঐতিহাসিক বিজয়

বিএনপির ঐতিহাসিক বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ঘোষিত বেসরকারি ফলাফলে দলটি পেয়েছে ২০৭টি আসন। জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন (এর মধ্যে এনসিপি ৬), আর স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ১২টি আসনে। শেরপুর-৩ আসনের নির্বাচন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬১ শতাংশ। একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে ‘হ্যাঁ’-এর পক্ষে। প্রথমবারের মতো এবার ভোটাররা বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। মোট ভোট দিয়েছেন ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন, এর মধ্যে প্রবাসী ভোটার ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ জন এবং দেশীয় ভোটার ৬ লাখ ১ হাজার ৫২৪ জন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হয়েছেন—ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে। অন্যদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জয়ী হয়েছেন ঢাকা-১৫ আসনে। ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৪,৯৮০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। ভোটাররা এটিকে ঈদের উৎসবের সঙ্গে তুলনা করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো।”

বিএনপির ক্ষমতার ইতিহাসে সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার মেয়াদ শেষ হয়। এর আগে ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি।

দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। গত বছরের নভেম্বরে নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬


বিএনপির ঐতিহাসিক বিজয়

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ঘোষিত বেসরকারি ফলাফলে দলটি পেয়েছে ২০৭টি আসন। জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন (এর মধ্যে এনসিপি ৬), আর স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ১২টি আসনে। শেরপুর-৩ আসনের নির্বাচন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত রয়েছে।নির্বাচন কমিশনের তথ্যমতে সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬১ শতাংশ। একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে ‘হ্যাঁ’-এর পক্ষে। প্রথমবারের মতো এবার ভোটাররা বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। মোট ভোট দিয়েছেন ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন, এর মধ্যে প্রবাসী ভোটার ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ জন এবং দেশীয় ভোটার ৬ লাখ ১ হাজার ৫২৪ জন।বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হয়েছেন—ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে। অন্যদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জয়ী হয়েছেন ঢাকা-১৫ আসনে। ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৪,৯৮০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। ভোটাররা এটিকে ঈদের উৎসবের সঙ্গে তুলনা করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো।”বিএনপির ক্ষমতার ইতিহাসে সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার মেয়াদ শেষ হয়। এর আগে ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি।দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। গত বছরের নভেম্বরে নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা