ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা এ অসন্তোষ জানায়।
জামায়াত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে হবে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন