প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাতে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।
এই নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক কাঠামোতে অভিজ্ঞ রাজনীতিবিদ, আমলা ও টেকনোক্র্যাটদের অন্তর্ভুক্ত করেছেন। উপদেষ্টারা নীতিনির্ধারণী কাজে প্রধানমন্ত্রীকে সহায়তা করবেন এবং সরকারের কার্যক্রমে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন