ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
গণবার্তা

গাজায় জাতীয় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকা দেবে ফিফা

গাজায় জাতীয় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকা দেবে ফিফা

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে নতুন মাত্রা যোগ করছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইসরাইলি হামলায় বিধ্বস্ত এই অঞ্চলে একটি নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে সংস্থাটি। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, গাজায় ৫ কোটি মার্কিন ডলার বা প্রায় ৬১২ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে।

ইনফান্তিনো বলেন, “আমাদের শুধু বাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক পুনর্গঠন করলে হবে না। আমাদের মানুষ, তাদের আবেগ, আশা ও আস্থাকেও নতুন করে তৈরি করতে হবে। আর সেটিই ফুটবলের শক্তি।”

ফিফার ঘোষণায় বলা হয়, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন নতুন স্টেডিয়ামের পাশাপাশি গাজায় আরও কিছু ক্রীড়া অবকাঠামো নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে—

  • ফিফা একাডেমি: ১.৫ কোটি ডলার ব্যয়ে একটি আধুনিক ফুটবল একাডেমি।
  • এরিনা মিনি পিচ: ৫০টি ছোট মাঠ নির্মাণে ২৫ লাখ ডলার।
  • পূর্ণাঙ্গ মাঠ: পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে প্রতি মাঠের জন্য ১০ লাখ ডলার।

এছাড়া গাজা পুনর্বাসন তহবিলে নয়টি দেশ ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে আরও পাঁচটি দেশ সেখানে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই। পশ্চিম তীরসহ সমগ্র ফিলিস্তিনকে প্রতিনিধিত্বকারী একীভূত দল ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পায়। তবে এখন পর্যন্ত তারা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


গাজায় জাতীয় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকা দেবে ফিফা

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে নতুন মাত্রা যোগ করছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইসরাইলি হামলায় বিধ্বস্ত এই অঞ্চলে একটি নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে সংস্থাটি। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, গাজায় ৫ কোটি মার্কিন ডলার বা প্রায় ৬১২ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে।ইনফান্তিনো বলেন, “আমাদের শুধু বাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক পুনর্গঠন করলে হবে না। আমাদের মানুষ, তাদের আবেগ, আশা ও আস্থাকেও নতুন করে তৈরি করতে হবে। আর সেটিই ফুটবলের শক্তি।”ফিফার ঘোষণায় বলা হয়, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন নতুন স্টেডিয়ামের পাশাপাশি গাজায় আরও কিছু ক্রীড়া অবকাঠামো নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে— ফিফা একাডেমি: ১.৫ কোটি ডলার ব্যয়ে একটি আধুনিক ফুটবল একাডেমি। এরিনা মিনি পিচ: ৫০টি ছোট মাঠ নির্মাণে ২৫ লাখ ডলার। পূর্ণাঙ্গ মাঠ: পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে প্রতি মাঠের জন্য ১০ লাখ ডলার। এছাড়া গাজা পুনর্বাসন তহবিলে নয়টি দেশ ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে আরও পাঁচটি দেশ সেখানে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।উল্লেখ্য, গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই। পশ্চিম তীরসহ সমগ্র ফিলিস্তিনকে প্রতিনিধিত্বকারী একীভূত দল ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পায়। তবে এখন পর্যন্ত তারা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা