গণবার্তা

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে চারজন নিহত

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে চারজন নিহত

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে স্থানীয়রা জানিয়েছেন তারা সবাই একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভোরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ ওলি মিয়া বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬


নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে চারজন নিহত

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া নিশ্চিত করেছেন।নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে স্থানীয়রা জানিয়েছেন তারা সবাই একই এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, ভোরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ওসি মোহাম্মদ ওলি মিয়া বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা