গণবার্তা

স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, চক্রের তিন সদস্য গ্রেপ্তার

স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো—গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের শাহিন প্যাদা, ঝালকাঠির রাজাপুর উপজেলার সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার সাইফুল ইসলাম।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, গত ১১ ফেব্রুয়ারি এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, শাহিন তার স্ত্রীকে দিয়ে ফয়জুল কবির নামে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে বরিশালে ডেকে নিয়ে যায়। পরে কলেজ রোডের একটি বাসায় নিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওসি জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬


স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।গ্রেপ্তারকৃতরা হলো—গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের শাহিন প্যাদা, ঝালকাঠির রাজাপুর উপজেলার সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার সাইফুল ইসলাম।কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, গত ১১ ফেব্রুয়ারি এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, শাহিন তার স্ত্রীকে দিয়ে ফয়জুল কবির নামে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে বরিশালে ডেকে নিয়ে যায়। পরে কলেজ রোডের একটি বাসায় নিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওসি জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা