গণবার্তা

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন গঠন করা হবে। তিনি বলেন, এ বিষয়ে সরকারের নির্বাচনি ইশতেহারেও উল্লেখ রয়েছে এবং কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

সোমবার সচিবালয়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি জানান, সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিদ্রোহের ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করা হবে।

মন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় নিরপরাধ ব্যক্তি, ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশকে এসব মামলা যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ অযথা ভোগান্তিতে না পড়েন।

অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্সগুলো যাচাই করে অযোগ্যদের লাইসেন্স বাতিল করা হবে। জুলাইয়ের আন্দোলনের সময় লুট হওয়া ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার না হওয়ায় সেগুলো অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং যথাযথ প্রক্রিয়ায় উদ্ধার করা হবে।

তিনি বলেন, দেশে ‘মব কালচার’ বরদাস্ত করা হবে না। দাবি আদায়ে মহাসড়ক অবরোধ বা সহিংসতার পরিবর্তে বৈধ পন্থা অনুসরণ করতে হবে। পুলিশ বাহিনীর সংস্কার করে মনোবল বাড়ানো হবে এবং পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। জনগণ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে। জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

পাসপোর্ট সেবায় ভোগান্তি নিরসনে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পাসপোর্ট অফিসের সামনে দালালচক্রের তৎপরতা রোধে তালিকাভুক্ত করে জবাবদিহিতার আওতায় আনা হবে।

এ ছাড়া ২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআইদের বিষয়ে তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, জেলা পর্যায়ে পুলিশ সুপারদের প্রটোকল দেওয়ার ক্ষেত্রে বিধির বাইরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ওসি ও এসপি পদায়নে লটারি পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬


বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন গঠন করা হবে। তিনি বলেন, এ বিষয়ে সরকারের নির্বাচনি ইশতেহারেও উল্লেখ রয়েছে এবং কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবেসোমবার সচিবালয়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি জানান, সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিদ্রোহের ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করা হবে। মন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় নিরপরাধ ব্যক্তি, ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশকে এসব মামলা যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ অযথা ভোগান্তিতে না পড়েন। অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্সগুলো যাচাই করে অযোগ্যদের লাইসেন্স বাতিল করা হবে। জুলাইয়ের আন্দোলনের সময় লুট হওয়া ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার না হওয়ায় সেগুলো অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং যথাযথ প্রক্রিয়ায় উদ্ধার করা হবে। তিনি বলেন, দেশে ‘মব কালচার’ বরদাস্ত করা হবে না। দাবি আদায়ে মহাসড়ক অবরোধ বা সহিংসতার পরিবর্তে বৈধ পন্থা অনুসরণ করতে হবে। পুলিশ বাহিনীর সংস্কার করে মনোবল বাড়ানো হবে এবং পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। জনগণ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে। জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পাসপোর্ট সেবায় ভোগান্তি নিরসনে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পাসপোর্ট অফিসের সামনে দালালচক্রের তৎপরতা রোধে তালিকাভুক্ত করে জবাবদিহিতার আওতায় আনা হবে। এ ছাড়া ২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআইদের বিষয়ে তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, জেলা পর্যায়ে পুলিশ সুপারদের প্রটোকল দেওয়ার ক্ষেত্রে বিধির বাইরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ওসি ও এসপি পদায়নে লটারি পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা