ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নতুন করে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট রুটগুলোতে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব এবং পুনর্নির্ধারণ করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে যাত্রীদের অগ্রিম এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য জানাতে। বিমানবন্দরে কর্মীদের উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে হবে। পুনর্নির্ধারিত ফ্লাইটের বিষয়ে স্পষ্ট তথ্য প্রদান নিশ্চিত করতে বলা হয়েছে।
যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করেন। বেবিচক জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
আজ শনিবার দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি প্রভৃতি গন্তব্যে যাত্রীদের যাত্রা করার কথা থাকলেও তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ ছাড়া বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে ১৩৬৩৬।
???? সামগ্রিকভাবে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান সংকটের কারণে বাংলাদেশ থেকে সব ফ্লাইট আপাতত স্থগিত রয়েছে।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন