গণবার্তা

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবিঃ সংগ্রহীত

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের পথ মসৃণ করতে দলগুলোকে একসাথে কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এ গণতন্ত্রের জন্য মানুষ দীর্ঘ সময় ধরে জীবন দিয়েছে, নির্যাতন-গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্রের সূচনা হয়েছে।

তিনি উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। তাই আল্লাহর নামে শপথ নিতে হবে যে আগামী দিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, আল্লাহর রহমত কামনা করি, যাতে তিনি আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দেন।

ইফতার মাহফিলে তাকে দাওয়াত দেওয়ার জন্য তিনি জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা. শফিকুর রহমানসহ সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

 এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬


সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যচীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের পথ মসৃণ করতে দলগুলোকে একসাথে কাজ করতে হবে।তারেক রহমান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এ গণতন্ত্রের জন্য মানুষ দীর্ঘ সময় ধরে জীবন দিয়েছে, নির্যাতন-গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্রের সূচনা হয়েছে।তিনি উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। তাই আল্লাহর নামে শপথ নিতে হবে যে আগামী দিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।প্রধানমন্ত্রী আরও বলেন, আল্লাহর রহমত কামনা করি, যাতে তিনি আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দেন।ইফতার মাহফিলে তাকে দাওয়াত দেওয়ার জন্য তিনি জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা. শফিকুর রহমানসহ সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।  এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা