গণবার্তা

ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হিজবুল্লাহ-র হামলার জবাবে লেবাননে ইসরাইলের হামলা / সংগ্রহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে লেবাননভিত্তিক ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তারা জানিয়েছে, এই হামলা খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে তারা লেবাননকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনাদের দাবি, হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরাইলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে।

হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে এবং দেশটির রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি সংগঠন হিসেবে পরিচিত।

এই হামলা ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতকে আরও বিস্তৃত করেছে এবং লেবাননকেও সরাসরি সংঘাতের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

বিষয় : হিজবুল্লাহ

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে লেবাননভিত্তিক ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তারা জানিয়েছে, এই হামলা খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে।অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে তারা লেবাননকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনাদের দাবি, হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরাইলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে।হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে এবং দেশটির রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি সংগঠন হিসেবে পরিচিত। এই হামলা ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতকে আরও বিস্তৃত করেছে এবং লেবাননকেও সরাসরি সংঘাতের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা