ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
গণবার্তা

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

ঢাকা: ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে গত দুই মাসে শুধু ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রজ্ঞাপনে বলা হয়, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডার ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই আদেশ আজ সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসির তথ্য বলছে, বছরের শুরুর মাস জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে তা ৫০ টাকা বেড়ে এক হাজার ৩৫৬ টাকা হয়। মার্চে কিছুটা কমে দাম নির্ধারণ করা হয় এক হাজার ৩৪১ টাকা। এরপর এপ্রিল থেকে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি শুরু হয়। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাঁড়ায় এক হাজার ৭২৮ টাকা।

মে মাসে দাম আরও ২১২ টাকা বেড়ে এক হাজার ৯৪০ টাকা হয়। তবে মে মাসের পর থেকে টানা কয়েক মাসে দাম কমতে থাকে। জুনে ৫৫ টাকা কমে দাম দাঁড়ায় এক হাজার ৮৮৫ টাকা। জুলাইয়ে বড় ধরনের পতন হয়ে দাম ৩৫৭ টাকা কমে এক হাজার ৫২৮ টাকায় নেমে আসে। আগস্টে আবার ৭০ টাকা বেড়ে এক হাজার ৫৯৮ টাকা এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে এক হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
ঢাকা: ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে গত দুই মাসে শুধু ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা।সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।প্রজ্ঞাপনে বলা হয়, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডার ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।নতুন এই আদেশ আজ সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।বিইআরসির তথ্য বলছে, বছরের শুরুর মাস জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে তা ৫০ টাকা বেড়ে এক হাজার ৩৫৬ টাকা হয়। মার্চে কিছুটা কমে দাম নির্ধারণ করা হয় এক হাজার ৩৪১ টাকা। এরপর এপ্রিল থেকে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি শুরু হয়। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাঁড়ায় এক হাজার ৭২৮ টাকা।মে মাসে দাম আরও ২১২ টাকা বেড়ে এক হাজার ৯৪০ টাকা হয়। তবে মে মাসের পর থেকে টানা কয়েক মাসে দাম কমতে থাকে। জুনে ৫৫ টাকা কমে দাম দাঁড়ায় এক হাজার ৮৮৫ টাকা। জুলাইয়ে বড় ধরনের পতন হয়ে দাম ৩৫৭ টাকা কমে এক হাজার ৫২৮ টাকায় নেমে আসে। আগস্টে আবার ৭০ টাকা বেড়ে এক হাজার ৫৯৮ টাকা এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে এক হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা