গণবার্তা

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর হুমকি

ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে

ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল–শিবির সংঘর্ষের পর উত্তেজনা

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে।” তিনি অভিযোগ করেছেন, শিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

রাকিব আরও লিখেছেন, বিগত দেড় বছর ধরে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল হামলার শিকার হয়েছে, এবার আর ছাড় দেওয়া হবে না। তিনি শিবিরের কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬


ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল–শিবির সংঘর্ষের পর উত্তেজনারাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এ ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে।” তিনি অভিযোগ করেছেন, শিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।রাকিব আরও লিখেছেন, বিগত দেড় বছর ধরে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল হামলার শিকার হয়েছে, এবার আর ছাড় দেওয়া হবে না। তিনি শিবিরের কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা