গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সহজ ভাষায় বিশ্বনবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

সহজ ভাষায় বিশ্বনবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল
ফাইল ফটো

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (স.)-এর জীবনী সহজ ভাষায় মানুষের সামনে তুলে ধরতে চান সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এমন ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি।

ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, কয়েক বছর আগে তিনি হজ পালন করেন। হজ থেকে ফিরে আসার পর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ তার মধ্যে অনেক বেড়ে যায়। সে সময় তিনি মহানবীর (সা.) জীবনী নিয়ে বেশ কয়েকটি বই পড়েন।

তিনি বলেন, এসব পড়ার পর তার মনে প্রবল ইচ্ছা জন্ম নেয় সহজ ভাষায় মহানবীর (সা.) জীবন ও কর্ম নিয়ে একটি বই লেখার।

বইয়ে কী থাকবে

অধ্যাপক আসিফ নজরুল তার বইয়ের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে বলেন, সেখানে শুধু ধর্মীয় দিক নয়, মানুষের পথপ্রদর্শক হিসেবে তার ভূমিকার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য সাফল্য তুলে ধরার চেষ্টা থাকবে। এর মধ্যে রয়েছে—

  • ব্যবসা পরিচালনা

  • যুদ্ধ পরিচালনা

  • কূটনীতি

  • রাষ্ট্র পরিচালনা

  • মানবাধিকার

কঠিন কাজ বলে স্বীকার

তবে আসিফ নজরুল স্বীকার করেন, এটি একটি বড় এবং কঠিন কাজ। তবু তিনি সাহস করে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন।

সাবেক আইন উপদেষ্টা জানান, এর মধ্যেই দেশে সরকার পরিবর্তনের ঘটনা ঘটে এবং তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে। ফলে লেখালেখি তো দূরের কথা, এ বিষয়ে ভাবার মতো সময়ও তিনি পাননি।

বিশ্বের বহু নামদামি লেখকই বিশ্বনবী (সা.)-এর জীবনী লিখেছেন। এবার সহজ বাংলায় সাধারণ মানুষের জন্য এমন একটি বই লেখার ইচ্ছা প্রকাশ করায় তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

রোববার, ১৫ মার্চ ২০২৬


সহজ ভাষায় বিশ্বনবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (স.)-এর জীবনী সহজ ভাষায় মানুষের সামনে তুলে ধরতে চান সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এমন ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি।ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহপোস্টে আসিফ নজরুল লিখেছেন, কয়েক বছর আগে তিনি হজ পালন করেন। হজ থেকে ফিরে আসার পর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ তার মধ্যে অনেক বেড়ে যায়। সে সময় তিনি মহানবীর (সা.) জীবনী নিয়ে বেশ কয়েকটি বই পড়েন।তিনি বলেন, এসব পড়ার পর তার মনে প্রবল ইচ্ছা জন্ম নেয় সহজ ভাষায় মহানবীর (সা.) জীবন ও কর্ম নিয়ে একটি বই লেখার।বইয়ে কী থাকবেঅধ্যাপক আসিফ নজরুল তার বইয়ের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে বলেন, সেখানে শুধু ধর্মীয় দিক নয়, মানুষের পথপ্রদর্শক হিসেবে তার ভূমিকার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য সাফল্য তুলে ধরার চেষ্টা থাকবে। এর মধ্যে রয়েছে—ব্যবসা পরিচালনাযুদ্ধ পরিচালনাকূটনীতিরাষ্ট্র পরিচালনামানবাধিকারকঠিন কাজ বলে স্বীকারতবে আসিফ নজরুল স্বীকার করেন, এটি একটি বড় এবং কঠিন কাজ। তবু তিনি সাহস করে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন।সাবেক আইন উপদেষ্টা জানান, এর মধ্যেই দেশে সরকার পরিবর্তনের ঘটনা ঘটে এবং তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে। ফলে লেখালেখি তো দূরের কথা, এ বিষয়ে ভাবার মতো সময়ও তিনি পাননি।বিশ্বের বহু নামদামি লেখকই বিশ্বনবী (সা.)-এর জীবনী লিখেছেন। এবার সহজ বাংলায় সাধারণ মানুষের জন্য এমন একটি বই লেখার ইচ্ছা প্রকাশ করায় তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা