গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

রাস্ট্রপতির ভাষণ এবং স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ানোর মাধ্যমে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

রাস্ট্রপতির ভাষণ এবং স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ানোর মাধ্যমে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন
গ্রাফিক্স - গণবার্তা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে প্রথম অধিবেশন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। একই দিন রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন।

সংসদীয় দলের বৈঠক

বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে।

শতকোটি টাকা খরচ করে সংসদ ভবন সংস্কার

আসন্ন এই অধিবেশন ঘিরে ইতিমধ্যে সংসদ ভবন ঢেলে সাজানো হয়েছে। সংসদ ভবন মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে। এতে ব্যয় ছাড়িয়েছে প্রায় শতকোটি টাকা।

৫ আগস্টের পর কী হয়েছিল সংসদে?

৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষোভকারীরা জাতীয় সংসদের দিকে ছুটে যান। সংসদ ভবনের দিকে যাওয়ার বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করেন তারা। সেদিন জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পরে সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হয়।

নতুন রূপে সংসদ ভবন

সরেজমিন ঘুরে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের সামনের সবুজ মাঠ বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। সবুজ মাঠের ঘাস কেটে সৌন্দর্য বাড়ানো হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা জানান, সংসদ হাউসের মিডিয়াসহ সব ইলেকট্রিক লাইন চেক করা হচ্ছে। সংসদের ভেতরে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের কক্ষ সাজানো হয়েছে। কিছু আসবাবপত্রও কেনা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি), টেলিফোনসহ সব সংযোগ চেক করা হচ্ছে।

তিনি আরও জানান, ৫ আগস্টে সংসদে অনেক ভাঙচুর হয়েছিল। সংসদ সদস্যদের বসার অনেক চেয়ারও হারিয়ে গিয়েছিল। সেই চেয়ারগুলোও কেনা হয়েছে।

কী কী কাজ করা হয়েছে?

সংসদ ভবনে যেসব কাজ করা হয়েছে—

  • সংসদ প্লেনারি হলসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ ভিআইপিদের অফিস সংস্কার

  • সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ছাদের ওপর রেড ব্রিক মেরামত

  • জাতীয় সংসদ ভবনের ওয়াকওয়ে (ফুটপাত) সংস্কার

  • আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ক্রয়

  • বৈদ্যুতিক লোড বৃদ্ধির কারণে নরমাল এবং ইমারজেন্সি সাব-মেইন ক্যাবলের আধুনিকায়ন

  • জাতীয় সংসদ ভবনের নবম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্রের জন্য এলটি সুইচ গিয়ার ও বাসবার ট্রাংকিং স্থাপন

  • ভবনের অভ্যন্তরে বিভিন্ন সভা কক্ষের সৌন্দর্যবর্ধন

  • মন্ত্রী হোস্টেল ব্লকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও নির্মাণ

  • ৮০০-এর বেশি কম্পিউটার ও সিকিউরিটি ডিভাইস ক্রয়

  • মন্ত্রী হোস্টেল এলাকায় জরাজীর্ণ পুলিশ ব্যারাক পুনর্নির্মাণ

  • ক্যাবিনেট কক্ষ, স্থায়ী কমিটি কক্ষ-১, ২ ও ৩ এবং শপথ কক্ষের আধুনিকায়ন

হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। তার সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন—

  • হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ

  • খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম

  • শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

  • নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু

  • দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া

  • লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)

নির্বাচনের ফলাফল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।

সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকাসহ আশপাশ এলাকায় যে কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনে নিষেধাজ্ঞা দিয়েছ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১১ মার্চ রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬


রাস্ট্রপতির ভাষণ এবং স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ানোর মাধ্যমে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে প্রথম অধিবেশন।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। একই দিন রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন।সংসদীয় দলের বৈঠকবুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে।শতকোটি টাকা খরচ করে সংসদ ভবন সংস্কারআসন্ন এই অধিবেশন ঘিরে ইতিমধ্যে সংসদ ভবন ঢেলে সাজানো হয়েছে। সংসদ ভবন মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে। এতে ব্যয় ছাড়িয়েছে প্রায় শতকোটি টাকা।৫ আগস্টের পর কী হয়েছিল সংসদে?৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষোভকারীরা জাতীয় সংসদের দিকে ছুটে যান। সংসদ ভবনের দিকে যাওয়ার বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করেন তারা। সেদিন জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।পরে সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হয়।নতুন রূপে সংসদ ভবনসরেজমিন ঘুরে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের সামনের সবুজ মাঠ বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। সবুজ মাঠের ঘাস কেটে সৌন্দর্য বাড়ানো হয়েছে।নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা জানান, সংসদ হাউসের মিডিয়াসহ সব ইলেকট্রিক লাইন চেক করা হচ্ছে। সংসদের ভেতরে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের কক্ষ সাজানো হয়েছে। কিছু আসবাবপত্রও কেনা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি), টেলিফোনসহ সব সংযোগ চেক করা হচ্ছে।তিনি আরও জানান, ৫ আগস্টে সংসদে অনেক ভাঙচুর হয়েছিল। সংসদ সদস্যদের বসার অনেক চেয়ারও হারিয়ে গিয়েছিল। সেই চেয়ারগুলোও কেনা হয়েছে।কী কী কাজ করা হয়েছে?সংসদ ভবনে যেসব কাজ করা হয়েছে—সংসদ প্লেনারি হলসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ ভিআইপিদের অফিস সংস্কারসংসদ ভবনের দক্ষিণ প্লাজার ছাদের ওপর রেড ব্রিক মেরামতজাতীয় সংসদ ভবনের ওয়াকওয়ে (ফুটপাত) সংস্কারআধুনিক নিরাপত্তা সরঞ্জাম ক্রয়বৈদ্যুতিক লোড বৃদ্ধির কারণে নরমাল এবং ইমারজেন্সি সাব-মেইন ক্যাবলের আধুনিকায়নজাতীয় সংসদ ভবনের নবম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্রের জন্য এলটি সুইচ গিয়ার ও বাসবার ট্রাংকিং স্থাপনভবনের অভ্যন্তরে বিভিন্ন সভা কক্ষের সৌন্দর্যবর্ধনমন্ত্রী হোস্টেল ব্লকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও নির্মাণ৮০০-এর বেশি কম্পিউটার ও সিকিউরিটি ডিভাইস ক্রয়মন্ত্রী হোস্টেল এলাকায় জরাজীর্ণ পুলিশ ব্যারাক পুনর্নির্মাণক্যাবিনেট কক্ষ, স্থায়ী কমিটি কক্ষ-১, ২ ও ৩ এবং শপথ কক্ষের আধুনিকায়নহুইপ নিয়োগত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। তার সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন—হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছখুলনা-৩ আসনের রকিবুল ইসলামশরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুনাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলুদিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়ালক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)নির্বাচনের ফলাফলত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।সংসদ এলাকায় নিরাপত্তা জোরদারত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকাসহ আশপাশ এলাকায় যে কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনে নিষেধাজ্ঞা দিয়েছ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১১ মার্চ রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা