গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

বাড্ডায় দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত

বাড্ডায় দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত

 ঢাকার উত্তর বাড্ডায় খেলার সময় দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬)।

যেভাবে ঘটলো দুর্ঘটনা

আয়েশা মনির বাবা ইকবাল হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে শিশুরা খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ পাশের একটি বাড়ির দেয়াল ভেঙে তার মেয়েসহ দুই শিশু চাপা পড়ে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিচয়

আয়েশা মনি (৯): তার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার ইয়াফেদি এলাকায়। বর্তমানে পরিবারের সাথে ঢাকার বাড্ডায় থাকতেন।

নুসরাত আক্তার (৬): তার বাবার নাম শরীফ মিয়া। তারা উত্তরা পূর্বাঞ্চল ১০ নং লেনের ৮ নম্বর বাসায় থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, শিশু দুটির মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দেয়াল ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬


বাড্ডায় দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
 ঢাকার উত্তর বাড্ডায় খেলার সময় দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬)।যেভাবে ঘটলো দুর্ঘটনাআয়েশা মনির বাবা ইকবাল হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে শিশুরা খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ পাশের একটি বাড়ির দেয়াল ভেঙে তার মেয়েসহ দুই শিশু চাপা পড়ে।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহতদের পরিচয়আয়েশা মনি (৯): তার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার ইয়াফেদি এলাকায়। বর্তমানে পরিবারের সাথে ঢাকার বাড্ডায় থাকতেন।নুসরাত আক্তার (৬): তার বাবার নাম শরীফ মিয়া। তারা উত্তরা পূর্বাঞ্চল ১০ নং লেনের ৮ নম্বর বাসায় থাকতেন।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, শিশু দুটির মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দেয়াল ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা