গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খননের পরিকল্পনা, প্রথম পর্যায়ে ৫৪ জেলায় কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন
গণবার্তা/প্রতিকি ছবি

বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে।

আগামী ১৬ মার্চ (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কর্মসূচির উদ্বোধন করবেন।

৫৩ জেলায় একযোগে উদ্বোধন

একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

এ কর্মসূচি বাস্তবায়নের ফলে বেশ কিছু ইতিবাচক ফলাফল আশা করা হচ্ছে—

  • কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে

  • কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে

  • গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে

  • ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে

  • খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে

প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছে সরকার।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

রোববার, ১৫ মার্চ ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image
বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে।আগামী ১৬ মার্চ (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কর্মসূচির উদ্বোধন করবেন।৫৩ জেলায় একযোগে উদ্বোধনএকইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্যএ কর্মসূচি বাস্তবায়নের ফলে বেশ কিছু ইতিবাচক ফলাফল আশা করা হচ্ছে—কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবেকৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবেগ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবেভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবেখরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবেপ্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছে সরকার।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা