গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপির নেতা

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপির নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। ছবি : বিএনপি ফেসবুক পেজ

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় 

প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ সিটি করপোরেশনে যারা প্রশাসক নিয়োগ পেয়েছেন তারা হলেন—

  • বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন 

  • রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান 

  • ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনোজ্জামান রোকন 

  • রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী (ডন) 

  • কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা (টিপু) 

সবাই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা

নিয়োগ পাওয়া পাঁচ প্রশাসকই বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা বলে জানা গেছে 

  • বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

  • রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব।

  • মাহফুজ উন নবী চৌধুরী (ডন) রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব। তিনি ছাত্রজীবনে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রংপুরের রাজনীতির সঙ্গে যুক্ত।

  • মো. ইউসুফ মোল্লা (টিপু) কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। করোনা মহামারির সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৪৭৬টি লাশ দাফনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

আইনি কাঠামো ও ক্ষমতা

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪'-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন 

'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪'-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে 

নবনিযুক্তদের প্রতিক্রিয়া

কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি নীতি-নৈতিকতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকব। কুমিল্লার সমস্যাগুলো ধাপে ধাপে চিহ্নিত করে সমাধানের জন্য আমি সর্বস্তরের নাগরিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি"।

এদিকে ইউসুফ মোল্লা টিপুকে কুসিকের প্রশাসক নিয়োগ দেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, "আমি বিশ্বাস করি ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার সর্বস্তরের মানুষ ও যুবসমাজের প্রত্যাশা বুঝবেন। মাননীয় প্রধানমন্ত্রী সঠিক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন। আশা করি তিনি সফল হবেন"।

দ্বিতীয় দফায় প্রশাসক নিয়োগ

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার । এ নিয়ে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে চট্টগ্রাম বাদে বাকি ১১টিতেই প্রশাসক নিয়োগ দেওয়া হলো। চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তাঁরা নবনির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সোমবার, ১৬ মার্চ ২০২৬


আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপির নেতা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ।প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ সিটি করপোরেশনে যারা প্রশাসক নিয়োগ পেয়েছেন তারা হলেন—বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনোজ্জামান রোকন রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী (ডন) কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা (টিপু) সবাই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতানিয়োগ পাওয়া পাঁচ প্রশাসকই বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা বলে জানা গেছে ।বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব।মাহফুজ উন নবী চৌধুরী (ডন) রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব। তিনি ছাত্রজীবনে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রংপুরের রাজনীতির সঙ্গে যুক্ত।মো. ইউসুফ মোল্লা (টিপু) কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। করোনা মহামারির সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৪৭৬টি লাশ দাফনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।আইনি কাঠামো ও ক্ষমতাপ্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪'-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন ।'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪'-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে ।নবনিযুক্তদের প্রতিক্রিয়াকুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি নীতি-নৈতিকতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকব। কুমিল্লার সমস্যাগুলো ধাপে ধাপে চিহ্নিত করে সমাধানের জন্য আমি সর্বস্তরের নাগরিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি"।এদিকে ইউসুফ মোল্লা টিপুকে কুসিকের প্রশাসক নিয়োগ দেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, "আমি বিশ্বাস করি ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার সর্বস্তরের মানুষ ও যুবসমাজের প্রত্যাশা বুঝবেন। মাননীয় প্রধানমন্ত্রী সঠিক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন। আশা করি তিনি সফল হবেন"।দ্বিতীয় দফায় প্রশাসক নিয়োগএর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার । এ নিয়ে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে চট্টগ্রাম বাদে বাকি ১১টিতেই প্রশাসক নিয়োগ দেওয়া হলো। চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তাঁরা নবনির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা