গণবার্তা

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব ঘোষণা দেন। এ সময় তিনি শিক্ষায় আমূল পরিবর্তনের কথা বলেন এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানান।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সাত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ও ইউজিসির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) বর্তমান সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। বর্তমানে তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মাসখানেক আগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এ সময় বিদায়ী ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী। পদত্যাগপত্র গ্রহণ করলেও তা কার্যকর করা হয়নি। নতুন ভিসি নিয়োগ পর্যন্ত তাকে দায়িত্ব পালনের কথা বলা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ভিসি হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি চবি উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) ও এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি।

সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক নুরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক সিদ্দিকুর রহমান খান

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি এর আগে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুয়েটের নতুন ভিসি অধ্যাপক মাসুদ

গত বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছিল। এবার তাকে ফের বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে নিয়োগ দেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। গত বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে সরিয়ে দেয়া হয়েছিল।

ইউজিসির নতুন চেয়ারম্যান 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সভাপতি ছিলেন।

এদিনই ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬


ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব ঘোষণা দেন। এ সময় তিনি শিক্ষায় আমূল পরিবর্তনের কথা বলেন এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানান।শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সাত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ও ইউজিসির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলামঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) বর্তমান সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। বর্তমানে তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মাসখানেক আগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এ সময় বিদায়ী ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী। পদত্যাগপত্র গ্রহণ করলেও তা কার্যকর করা হয়নি। নতুন ভিসি নিয়োগ পর্যন্ত তাকে দায়িত্ব পালনের কথা বলা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ফরিদুল ইসলামরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ভিসি হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ফোরকানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি চবি উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) ও এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক রইছ উদ্দীনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি।সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক নুরুল ইসলামজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক সিদ্দিকুর রহমান খানউন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি এর আগে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।কুয়েটের নতুন ভিসি অধ্যাপক মাসুদগত বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছিল। এবার তাকে ফের বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে নিয়োগ দেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। গত বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে সরিয়ে দেয়া হয়েছিল।ইউজিসির নতুন চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সভাপতি ছিলেন।এদিনই ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা