ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
গণবার্তা

নানা বাড়ি থেকে ফেরার পথে যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত

নানা বাড়ি থেকে ফেরার পথে যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত
প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত পরিবার | ছবি: সংগৃহীত

 নানা বাড়ি থেকে ফেরার পথে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যশোরের মনিরামপুরের এক পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরও তিনজন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহতদের পরিচয়

নিহত তিনজন হলেন—

  • মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) – মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী

  • আব্দুল মজিদ সরদার (৭৫) – জনির বাবা, মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক

  • শেহেরিশ (৪) – জনির চার বছরের মেয়ে

আহতরা হলেন—

  • মনোয়ারা বেগম (৬০) – জনির মা

  • সাবরিনা জাহান (৩০) – জনির স্ত্রী

  • সামিন আল মাস (১০) – জনির ছেলে

দুর্ঘটনার বিবরণ

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। চালক জনি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা যান।

ওসি বলেন, গাড়িটির ভিতরে থাকা অন্যদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশু শেহেরিশের মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্বজনদের বিলাপ

নিহত জনির আইটি ফার্মের এক্সপার্ট রিয়াদ হোসেন জানান, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চড়ে চুয়াডাঙ্গা নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। রাতে সব আইনি প্রক্রিয়া শেষ করে নিহত তিনজনের মরদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে। নিহতদের দাফন প্রক্রিয়াধীন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তারা। ঈদের আনন্দের মধ্যেই একই পরিবারের তিন প্রাণ চলে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


নানা বাড়ি থেকে ফেরার পথে যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image
 নানা বাড়ি থেকে ফেরার পথে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যশোরের মনিরামপুরের এক পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরও তিনজন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত ও আহতদের পরিচয়নিহত তিনজন হলেন—মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) – মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ীআব্দুল মজিদ সরদার (৭৫) – জনির বাবা, মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালকশেহেরিশ (৪) – জনির চার বছরের মেয়েআহতরা হলেন—মনোয়ারা বেগম (৬০) – জনির মাসাবরিনা জাহান (৩০) – জনির স্ত্রীসামিন আল মাস (১০) – জনির ছেলেদুর্ঘটনার বিবরণবারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। চালক জনি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা যান।ওসি বলেন, গাড়িটির ভিতরে থাকা অন্যদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশু শেহেরিশের মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিবার ও স্বজনদের বিলাপনিহত জনির আইটি ফার্মের এক্সপার্ট রিয়াদ হোসেন জানান, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চড়ে চুয়াডাঙ্গা নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। রাতে সব আইনি প্রক্রিয়া শেষ করে নিহত তিনজনের মরদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে। নিহতদের দাফন প্রক্রিয়াধীন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তারা। ঈদের আনন্দের মধ্যেই একই পরিবারের তিন প্রাণ চলে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা