ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
গণবার্তা

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে মহেড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

এসময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের ক্ষয়ক্ষতি, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।

পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, “ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বিষয় : টাঙ্গাইল

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে মহেড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।এসময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের ক্ষয়ক্ষতি, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, “ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা