ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
গণবার্তা

দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন করায় ডিসির ভিডিও ভাইরাল

দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন করায় ডিসির ভিডিও ভাইরাল
বক্তব্যরত রংপুরের ডিসি এনামুল আহসান। ছবি: সংগৃহীত

রংপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসানের ঘনঘন ‘স্যার’ সম্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মাত্র দুই মিনিটের বক্তব্যে তিনি মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক সভায় এই ঘটনা ঘটে। সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এমন অতিরিক্ত সম্বোধন অনেকের বিরক্তি উদ্রেক করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিসি মন্ত্রীর কাছে রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরছেন, কিন্তু প্রায় প্রতিটি বাক্যে ‘স্যার’ শব্দটি ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা থাকা একজন জেলা প্রশাসকের এই আচরণ পেশাদারিত্বের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অনেকে।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্য, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

উন্নয়ন ও শিল্পায়ন প্রস্তাবনার মূল উদ্দেশ্যকে ছাপিয়ে জেলা প্রশাসকের অতিমাত্রায় সম্বোধন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ পেশাদারিত্বের পরিপন্থী কি না।

সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ কেউ একে ‘চাটুকারিতা’ আবার কেউ কেউ ‘অতি বিনয়ের নমুনা’ বলে আখ্যা দিচ্ছেন। তবে এই ঘটনা সরকারি কর্মকর্তাদের আচরণ ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন করায় ডিসির ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
রংপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসানের ঘনঘন ‘স্যার’ সম্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মাত্র দুই মিনিটের বক্তব্যে তিনি মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন করেছেন বলে জানা গেছে।মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক সভায় এই ঘটনা ঘটে। সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এমন অতিরিক্ত সম্বোধন অনেকের বিরক্তি উদ্রেক করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিসি মন্ত্রীর কাছে রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরছেন, কিন্তু প্রায় প্রতিটি বাক্যে ‘স্যার’ শব্দটি ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা থাকা একজন জেলা প্রশাসকের এই আচরণ পেশাদারিত্বের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অনেকে।রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্য, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।উন্নয়ন ও শিল্পায়ন প্রস্তাবনার মূল উদ্দেশ্যকে ছাপিয়ে জেলা প্রশাসকের অতিমাত্রায় সম্বোধন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ পেশাদারিত্বের পরিপন্থী কি না।সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ কেউ একে ‘চাটুকারিতা’ আবার কেউ কেউ ‘অতি বিনয়ের নমুনা’ বলে আখ্যা দিচ্ছেন। তবে এই ঘটনা সরকারি কর্মকর্তাদের আচরণ ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা