দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা আবশ্যক
সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি নিম্নলিখিত সুবিধা পাবেন—
মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ
উৎসব বোনাস
লাভ বোনাস
প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
বিদেশ ভ্রমণের সুযোগ
গ্রুপ ইন্স্যুরেন্স
টি/এ ও ডি/এ
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আগ্রহী প্রার্থীরা ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা যাবে নির্ধারিত প্ল্যাটফর্মে।
সূত্র: বিজ্ঞপ্তি

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন