ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
গণবার্তা

১০ জন নিয়েও ব্রাজিলকে হারাল ফ্রান্স

১০ জন নিয়েও ব্রাজিলকে হারাল ফ্রান্স

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মুখোমুখি হয়েছিল দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ১০ জন নিয়েও ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে ফ্রান্স।

প্রীতি ম্যাচ হলেও বেশ উত্তেজনা দেখা যায় ম্যাচটিকে ঘিরে ভক্ত ও সমর্থকদের মাঝে। ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে ফ্রান্স।

উসমান দেম্বেলের বাড়ানো বলে ৩২ মিনিটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান কিলিয়ান এমবাপে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় দায়োত উপামেকানো। ১০ জনের ফ্রান্সের বিপক্ষে ১১ জনের ব্রাজিল এরপরও সুবিধা করতে পারেনি। উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তাতে কোনো সমস্যাই হয়নি ফ্রান্সের।

এর মিনিট দশেক পর মিনিট একিতিকের গোলের ব্যবধানটা দ্বিগুণ করে ফ্রান্স। ব্রাজিল একটি গোল শোধ করে ৭৮ মিনিটে ব্রেমের গোলে। কিন্তু সমতা ফেরাতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

চোট নিয়ে বিপাকে থাকা এমবাপে এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। দারুণ খেলেছেন পুরো ম্যাচেই। ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করে রেখেছেন ভূমিকা।

আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স তাদের জয়ধারা ধরে রাখতে চাইবে।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে ফ্রান্স তাদের প্রতিপক্ষের কাছে শক্ত অবস্থানের বার্তা দিল। ১০ জনের দল হয়েও বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে জয় বড় অবাক করার মতো। আগামী বিশ্বকাপে ফ্রান্স অন্যতম শিরোপা প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ৩০ মে ২০২৬


১০ জন নিয়েও ব্রাজিলকে হারাল ফ্রান্স

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মুখোমুখি হয়েছিল দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ১০ জন নিয়েও ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে ফ্রান্স।প্রীতি ম্যাচ হলেও বেশ উত্তেজনা দেখা যায় ম্যাচটিকে ঘিরে ভক্ত ও সমর্থকদের মাঝে। ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে ফ্রান্স।উসমান দেম্বেলের বাড়ানো বলে ৩২ মিনিটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান কিলিয়ান এমবাপে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় দায়োত উপামেকানো। ১০ জনের ফ্রান্সের বিপক্ষে ১১ জনের ব্রাজিল এরপরও সুবিধা করতে পারেনি। উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তাতে কোনো সমস্যাই হয়নি ফ্রান্সের।এর মিনিট দশেক পর মিনিট একিতিকের গোলের ব্যবধানটা দ্বিগুণ করে ফ্রান্স। ব্রাজিল একটি গোল শোধ করে ৭৮ মিনিটে ব্রেমের গোলে। কিন্তু সমতা ফেরাতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।চোট নিয়ে বিপাকে থাকা এমবাপে এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। দারুণ খেলেছেন পুরো ম্যাচেই। ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করে রেখেছেন ভূমিকা।আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স তাদের জয়ধারা ধরে রাখতে চাইবে।এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে ফ্রান্স তাদের প্রতিপক্ষের কাছে শক্ত অবস্থানের বার্তা দিল। ১০ জনের দল হয়েও বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে জয় বড় অবাক করার মতো। আগামী বিশ্বকাপে ফ্রান্স অন্যতম শিরোপা প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা