আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। সাতটি ইভেন্টের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, সাতটি ইভেন্ট দিয়ে কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে আরও ইভেন্ট যুক্ত করা হবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে চায় সরকার। শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে তাদের মাঠমুখী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আমিনুল হক।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন