ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
গণবার্তা

ফুজাইরায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

ফুজাইরায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কুয়েত বিমানবন্দরে ইরানি হামলা, জ্বালানি ডিপোতে আগুন

অপরদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ড্রোন হামলায় সেখানকার জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন লাগে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় জ্বালানি ট্যাংকগুলোতে ভয়াবহ ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের এই হামলা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।

বাহরাইনেও ইরানি ড্রোন হামলা

একই দিনে বাহরাইনেও একই ধরনের হামলা চালিয়েছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর একটি বেসরকারি কোম্পানির স্থাপনায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে। বাহরাইনে হামলার পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

ট্রাম্পের বক্তব্য, লম্বা যুদ্ধের ইঙ্গিত ইরানের

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধ এখনই থামাতে চায় ট্রাম্প, তবে ইরান চাচ্ছে লম্বা যুদ্ধ। উপসাগরীয় দেশগুলোতে হামলার ধারাবাহিকতা ও অঞ্চলজুড়ে ক্রমাগত উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত আরও প্রসারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফুজাইরায় নিহত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে বলে জানা গেছে। চলমান সংঘাতে বাংলাদেশি নাগরিকরা যাতে নিরাপদ থাকেন, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


ফুজাইরায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।কুয়েত বিমানবন্দরে ইরানি হামলা, জ্বালানি ডিপোতে আগুনঅপরদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ড্রোন হামলায় সেখানকার জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন লাগে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় জ্বালানি ট্যাংকগুলোতে ভয়াবহ ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের এই হামলা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।বাহরাইনেও ইরানি ড্রোন হামলাএকই দিনে বাহরাইনেও একই ধরনের হামলা চালিয়েছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর একটি বেসরকারি কোম্পানির স্থাপনায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে। বাহরাইনে হামলার পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।ট্রাম্পের বক্তব্য, লম্বা যুদ্ধের ইঙ্গিত ইরানেরডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধ এখনই থামাতে চায় ট্রাম্প, তবে ইরান চাচ্ছে লম্বা যুদ্ধ। উপসাগরীয় দেশগুলোতে হামলার ধারাবাহিকতা ও অঞ্চলজুড়ে ক্রমাগত উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত আরও প্রসারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।ফুজাইরায় নিহত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে বলে জানা গেছে। চলমান সংঘাতে বাংলাদেশি নাগরিকরা যাতে নিরাপদ থাকেন, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা