ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
গণবার্তা

স্পিন বোলিংয়ে বিশেষজ্ঞ কোচ হিসেবে রফিককে নিয়োগ দিল বিসিবি

স্পিন বোলিংয়ে বিশেষজ্ঞ কোচ হিসেবে রফিককে নিয়োগ দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) বোর্ডের সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। রফিকের সঙ্গে এক বছরের জন্য চুক্তি হয়েছে।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আমরা যদি হিসাব করি, আমাদের ৮-১০ জন পেস বোলিং কোচ আছে। কিন্তু পেছনে ফিরে তাকালে তিনজন স্পিন কোচও হয়তো খুঁজে পাবো না। এটা খুবই উদ্বেগের বিষয়। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় রেডিমেট একজন, যিনি এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আরও দুই-চারজনকে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারব, তাদের তৈরি করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা যত বিকেন্দ্রীকরণে যাচ্ছি, তখন বুঝতে পারছি আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। এটাকে মাথায় রেখেই এই নিয়োগ দেওয়া হয়েছে।’

১৯৯৫ সালে অভিষেক হওয়া রফিক ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ৩৩ টেস্টে ১০০ উইকেট এবং ১২৫ ওয়ানডেতে ১২৫ উইকেট শিকার করেছেন। তার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রফিক দেশের স্পিন বিভাগের উন্নয়নে কাজ করবেন বলে আশা করছে বিসিবি।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬


স্পিন বোলিংয়ে বিশেষজ্ঞ কোচ হিসেবে রফিককে নিয়োগ দিল বিসিবি

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) বোর্ডের সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। রফিকের সঙ্গে এক বছরের জন্য চুক্তি হয়েছে।নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আমরা যদি হিসাব করি, আমাদের ৮-১০ জন পেস বোলিং কোচ আছে। কিন্তু পেছনে ফিরে তাকালে তিনজন স্পিন কোচও হয়তো খুঁজে পাবো না। এটা খুবই উদ্বেগের বিষয়। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় রেডিমেট একজন, যিনি এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আরও দুই-চারজনকে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারব, তাদের তৈরি করার চেষ্টা করব।’তিনি আরও বলেন, ‘আমরা যত বিকেন্দ্রীকরণে যাচ্ছি, তখন বুঝতে পারছি আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। এটাকে মাথায় রেখেই এই নিয়োগ দেওয়া হয়েছে।’১৯৯৫ সালে অভিষেক হওয়া রফিক ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ৩৩ টেস্টে ১০০ উইকেট এবং ১২৫ ওয়ানডেতে ১২৫ উইকেট শিকার করেছেন। তার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রফিক দেশের স্পিন বিভাগের উন্নয়নে কাজ করবেন বলে আশা করছে বিসিবি।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা