গণবার্তা

ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’ উদ্ধার ঢাকায়, উৎস খুঁজতে রিমান্ডে দুই সন্ত্রাসী

ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’ উদ্ধার ঢাকায়, উৎস খুঁজতে রিমান্ডে দুই সন্ত্রাসী

ঢাকায় প্রথমবারের মতো ‘পেনগান’ নামে এক বিশেষ ধরনের ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কলমের মতো দেখতে এই অস্ত্রটি স্বল্প দূরত্বে গুলি করতে সক্ষম। অস্ত্রটির উৎস এখনো অজানা। এ ঘটনায় জড়িত দুই যুবককে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম জানান, গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তদন্তের সময় সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তথ্য পেয়ে কেরানীগঞ্জ থেকে ‘পেনগান’টি উদ্ধার করা হয়।

গ্রেফতার দুই আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা প্রায় ৮০ হাজার টাকায় অস্ত্রটি সংগ্রহ করেছেন। অস্ত্রটিতে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন নেই। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি ভারত বা পাকিস্তান থেকে দেশে এসেছে।

দেখতে কলমের মতো, কাজ পিস্তলের

‘পেনগান’ দেখতে হুবহু একটি সাধারণ কলমের মতো। এর ভেতরে থাকে ছোট আকারের ফায়ারিং মেকানিজম। সহজে বহনযোগ্য হওয়ায় এটি পকেট বা ব্যাগে লুকিয়ে রাখা যায়। তল্লাশির সময় অনেক ক্ষেত্রে চোখ এড়িয়ে যেতে পারে, যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

উল্লেখ্য, গত বছর খুলনার ফুলতলায় এক হত্যা মামলার আসামির রিমান্ডেও ‘পেনগানে’র তথ্য পাওয়া গিয়েছিল। তবে ঢাকায় এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা এটাই প্রথম। দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে ডিবি।

রাসেল হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্রের সরবরাহ শৃঙ্খল ও জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান চলছে।

বিষয় : ঢাকার খবর রাজধানী গোয়েন্দা পুলিশ (ডিবি) আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’ উদ্ধার ঢাকায়, উৎস খুঁজতে রিমান্ডে দুই সন্ত্রাসী

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
ঢাকায় প্রথমবারের মতো ‘পেনগান’ নামে এক বিশেষ ধরনের ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কলমের মতো দেখতে এই অস্ত্রটি স্বল্প দূরত্বে গুলি করতে সক্ষম। অস্ত্রটির উৎস এখনো অজানা। এ ঘটনায় জড়িত দুই যুবককে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম জানান, গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তদন্তের সময় সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তথ্য পেয়ে কেরানীগঞ্জ থেকে ‘পেনগান’টি উদ্ধার করা হয়।গ্রেফতার দুই আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা প্রায় ৮০ হাজার টাকায় অস্ত্রটি সংগ্রহ করেছেন। অস্ত্রটিতে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন নেই। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি ভারত বা পাকিস্তান থেকে দেশে এসেছে।দেখতে কলমের মতো, কাজ পিস্তলের‘পেনগান’ দেখতে হুবহু একটি সাধারণ কলমের মতো। এর ভেতরে থাকে ছোট আকারের ফায়ারিং মেকানিজম। সহজে বহনযোগ্য হওয়ায় এটি পকেট বা ব্যাগে লুকিয়ে রাখা যায়। তল্লাশির সময় অনেক ক্ষেত্রে চোখ এড়িয়ে যেতে পারে, যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।উল্লেখ্য, গত বছর খুলনার ফুলতলায় এক হত্যা মামলার আসামির রিমান্ডেও ‘পেনগানে’র তথ্য পাওয়া গিয়েছিল। তবে ঢাকায় এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা এটাই প্রথম। দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে ডিবি।রাসেল হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্রের সরবরাহ শৃঙ্খল ও জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা