গণবার্তা

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হলে ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হলে ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসন্ন আলোচনা ব্যর্থ হলে ইরানে নতুন করে হামলা চালানো হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, “আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে উন্নত অস্ত্র ও গোলাবারুদ সংযোজন করছি। আগের চেয়েও আরও ভয়াবহ আঘাত হানা সম্ভব হবে।” তিনি আরও দাবি করেন, এর আগের হামলায় ইরানকে ‘চূর্ণ-বিচূর্ণ’ করা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, “ইসলামাবাদে আলোচনা সফল না হলে এই অস্ত্রগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হবে।”

ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।”

এর আগে আরেকটি পোস্টে তিনি ইরানের সমালোচনা করে বলেন, “ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগে বেশি দক্ষ।”

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, “দুই পক্ষের মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া সত্ত্বেও দুটি বিষয় এখনও বাস্তবায়িত হয়নি। আলোচনা শুরুর আগে লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে হবে।”

ট্রাম্পের হুঁশিয়ারি ও ইরানের কঠোর শর্তের মধ্যেই আগামী কয়েক দিনে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় আলোচনা সামরিক সংঘাত এড়াতে শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬


ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হলে ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসন্ন আলোচনা ব্যর্থ হলে ইরানে নতুন করে হামলা চালানো হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।ট্রাম্প বলেন, “আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে উন্নত অস্ত্র ও গোলাবারুদ সংযোজন করছি। আগের চেয়েও আরও ভয়াবহ আঘাত হানা সম্ভব হবে।” তিনি আরও দাবি করেন, এর আগের হামলায় ইরানকে ‘চূর্ণ-বিচূর্ণ’ করা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, “ইসলামাবাদে আলোচনা সফল না হলে এই অস্ত্রগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হবে।”ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।”এর আগে আরেকটি পোস্টে তিনি ইরানের সমালোচনা করে বলেন, “ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগে বেশি দক্ষ।”অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেওয়া।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, “দুই পক্ষের মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া সত্ত্বেও দুটি বিষয় এখনও বাস্তবায়িত হয়নি। আলোচনা শুরুর আগে লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে হবে।”ট্রাম্পের হুঁশিয়ারি ও ইরানের কঠোর শর্তের মধ্যেই আগামী কয়েক দিনে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় আলোচনা সামরিক সংঘাত এড়াতে শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা