গণবার্তা

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

 ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামে এক পিকআপ যাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত দ্বিতীয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অনেকেরই হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও টেকেরহাট থেকে বালু বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করে এবং আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image
 ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামে এক পিকআপ যাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত দ্বিতীয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অনেকেরই হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও টেকেরহাট থেকে বালু বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করে এবং আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা