ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
গণবার্তা

ইসলামাবাদ বৈঠকে প্রস্তাব বিনিময়, ট্রাম্প প্রশাসন ইরানের প্রস্তাবে রাজি হয়নি

পরমাণু কর্মসূচি ৫ বছর স্থগিতের প্রস্তাব ইরানের, যুক্তরাষ্ট্রের দাবি ২০ বছর

পরমাণু কর্মসূচি ৫ বছর স্থগিতের প্রস্তাব ইরানের, যুক্তরাষ্ট্রের দাবি ২০ বছর

ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত গোপন বৈঠকে তারা এ প্রস্তাব দেয়। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ওই বৈঠকে ২০ বছরের জন্য ইরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল। ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের পাঁচ বছরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইসলামাবাদে আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের প্রস্তাব বিনিময় করে। তবে এই স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় মতপার্থক্য থাকলেও শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আলোচনার চূড়ান্ত পর্যায়ে মার্কিন পক্ষ থেকে কঠোর অবস্থান ও বারবার মত পরিবর্তনের কারণে চুক্তি সম্ভব হয়নি।

সূত্র: নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬


পরমাণু কর্মসূচি ৫ বছর স্থগিতের প্রস্তাব ইরানের, যুক্তরাষ্ট্রের দাবি ২০ বছর

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত গোপন বৈঠকে তারা এ প্রস্তাব দেয়। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ওই বৈঠকে ২০ বছরের জন্য ইরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল। ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের পাঁচ বছরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।ইসলামাবাদে আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের প্রস্তাব বিনিময় করে। তবে এই স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় মতপার্থক্য থাকলেও শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আলোচনার চূড়ান্ত পর্যায়ে মার্কিন পক্ষ থেকে কঠোর অবস্থান ও বারবার মত পরিবর্তনের কারণে চুক্তি সম্ভব হয়নি।সূত্র: নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা